1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুশীল সমাজের সাথে প্রতিবন্ধীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

সুশীল সমাজের সাথে প্রতিবন্ধীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সহমর্মিতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১ নং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদে বেলকুচি রূপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি রূপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা খাতুন। সভাটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আছিয়া খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রবাণী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি কাওছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক ফরহাদ সরকার এবং দৌলতপুর প্রতিবন্ধী সংস্থার সদস্য মোহাম্মদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা নয় বরং তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয় এবং পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সাথে ইফতার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park