1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

‎মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে । এ ঘটনায় একজনকে চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট থাকায় আটক করা হয়েছে।

‎মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকালে  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে একটি পিকআপ ভ্যানে  অভিযান পরিচালনা করে অবৈধ নাসির বিড়ি,পিকআপ ভ্যানসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

‎পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির আনুমানিক  বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।  

 এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে  বিড়ি ও পিকআ্যপের  আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

এ ব্যাপারে ‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল  নিয়ে অভিযান পরিচালনা করে।

‎তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায়  সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃতের নাম উল্লেখ করে,পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে  সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park