1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এম সাঈদ | সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

এম সাঈদ | সিলেট প্রতিনিধি

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

সভায় বক্তারা সাংবাদিক সমিতির ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পরে ঈদ পূর্ণমিলনীর আনন্দঘন পরিবেশে সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park