1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩০১ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার এই ঘোষনা দেন।

বাতিলকৃতরা হলেন, সিএমপির মামলা সংক্রান্ত তথ্য গড়মিল, সমর্থনের তালিকা না থাকা এবং সমর্থনের ১% সাক্ষর না থাকার কারনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান ও দাখিলকৃত মনোনয়ন পত্রের দলীয় প্রধানের স্বাক্ষরে মিল না থাকায় সিপিবি’র প্রার্থী মতিয়ার রহমানকে বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় ৫জনের এরা হলেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা ও গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park