1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

দীর্ঘদিনের মহল্লাভিত্তিক বিরোধের জেরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৯টা ৫ মিনিটের দিকে সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার সংঘর্ষকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়ার মধ্যে মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, আজকে রাতে কয়েকজন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে৷ তারা দুই মোটরসাইকেলে ছয়জন ছিল।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি৷ থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park