1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের ০৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো আঃ মালেক খাঁন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জের ০৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো আঃ মালেক খাঁন।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর উপজেলার আসন্ন ০৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব আঃ মালেক খাঁন। তিনি আলোকদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ হিসেবে স্থানীয় পর্যায়ে পরিচিত।

আলহাজ্ব মো আঃ মালেক খাঁনকে স্থানীয়ভাবে একজন সৎ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে উল্লেখ করেন তাঁর সমর্থকরা। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে ০৩ নং বহুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন বলে তাঁর অনুসারীরা জানান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, সামাজিক উন্নয়ন, জনসেবা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তবে শেষ পর্যন্ত ভোটাররা বিভিন্ন প্রার্থীর পরিচয়, অতীত কর্মকাণ্ড, নির্বাচনী প্রতিশ্রুতি ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন তাকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়নের মৌখিক ঘোষণার পর থেকেই নিয়মিত প্রতিদিন বিভিন্ন সময় ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন নির্বাচনী প্রচার প্রচারণার কাজে। ব্যাস্ত হয়ে পড়েছেন বিভিন্ন সামাজিক কাজ সম্পাদনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park