1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি),শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনের পক্ষ থেকে হেনস্তা এবং কিছু সাংবাদিক ‘দালাল’ শব্দ ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০ টায় শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত শাহজাদপুর উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন, উপদেষ্টা সোহেল রানা, উপজেলা মডেল ফারিয়ার সাবেক সভাপতি আবুল কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রশিক্ষিত ও পেশাদার শ্রেণি। চিকিৎসা ও ওষুধসেবার মধ্যে সমন্বয় সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের প্রতি অবমাননাকর আচরণ ও অসম্মানজনক শব্দচয়ন অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park