1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস - ২০২৬ পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ পালিত।

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডি বি) এর আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ ।

উক্ত দিবসটি উপলক্ষে ৬ জুলাই, সোমবার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর শাহজাদপুর বিআরডিবি’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর উপস্থিতিতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, বিআরডিবি’র সদস্যরা ও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

আলোচনা অনুষ্ঠান শেষে বিআরডিবি’র বিভিন্ন এলাকার সদস্যদের মাঝে পুরস্কার, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। শেষে স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ. এম‌এ মুহিত ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষে বিআরডিবির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ক্রেস্ট গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park