
মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উপলক্ষে শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচি’র মধ্যে ছিল জাতীয় ও সমবায়িক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ রবিউল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
সমবায় দিবসের মূল উদ্দেশ্য হল সমবায়ের নীতি ও মূল্যবোধ প্রচার করা, সমবায় আন্দোলনকে উৎসাহিত করা এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। এই দিনটি সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরে।
সমবায় দিবসের প্রধান উদ্দেশ্য:
সচেতনতা বৃদ্ধি: সমবায় ব্যবস্থার সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
আর্থ-সামাজিক উন্নয়ন: সদস্যদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা।
টেকসই উন্নয়ন: সমবায় মডেলের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তি মূলক সমাজ গড়ে তোলা।
জনঅংশগ্রহণ: সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতিকে চালনা করা এবং জনকল্যাণকে প্রাধান্য দেওয়া।
নারী ক্ষমতায়ন: নারী সমবায় সমিতি গঠন এবং তাদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা।
প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি: সমবায় সদস্যদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র সভাপতি জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব কে এম শামীম হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল- আমিন হোসেন,
বাঘাবাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ নওশের আলী প্রমুখ।