1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০৪ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

১মে-২৬ (শুক্রবার) বাদ জুম্মা সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব প্রফেসর ড. এম এ মুহিত এমপি।

শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন।

মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো ১লা মে পালিত বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে চলা আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিকদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা স্মরণে এই দিনটি পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park