1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর শিশু ভাতিজা হত্যায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করলো পুলিশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর শিশু ভাতিজা হত্যায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু হৃদয়কে হাসুয়ার কোপে হত্যার ঘটনায় মামলার তালিকা এজাহার ভুক্ত হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়াকে কৃষক বেশে অভিযান চালিয়ে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ একটি চৌকস দল।

শুক্রবার (৮ই মে-২৬) গ্রেফতার কৃত ৩ আসামিকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক মোসলেম উদ্দিনের কাছে ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৬ই এপ্রিল সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের কৃষক ফারুক সরদারের সাথে তার সহোদর ভাই পেশকার সরদার ও হামেদ সরদারের বাড়ির জায়গা নিয়ে হাতাহাতি হয়‌। ঘটনার সময় হামিদ সরদার হাসুয়া দিয়ে ফারুক সরদারকে কোপ দেয়, এসময় ফারুক সরদার সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তার শিশু সন্তান হৃদয় সরদারের মাথায় হাসুয়ার আঘাত লাগে।

শিশু হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ফারুক সরদার বাদী হয়ে হামেদ সরদার ও পেশকার সরদারকে ১ ও ২ নাম্বার আসামীসহ ৯ জনকে অভিযুক্ত করে শাহজাদপুর থানার হত্যা মামলা দায়ের করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে ১ নাম্বার আসামি হামিদ, ২ নাম্বার আসামি ও ৬ নাম্বার আসামি লাল মিয়া আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রথমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে সুনামগঞ্জের ধর্মপাশার হাওর অঞ্চলে তাদের অবস্থান দেখা যায়।

পরে থানার উপ-পরিদর্শক মোমিনুর রহমান, শাহ্ আলম, এএস‌আই মোস্তফা কামাল সহ সঙ্গীয় ফোর্স কৃষক বেশ ধারণ করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় কৃষি জমিতে ধান কাটার সময় তাদের গ্রেফতার করে। ওইদিন‌ই বিকাল সাড়ে ৪টায় গ্রেফতার কৃতদের শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্ত হামিদ ও পেশকার হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park