1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের কামারখন্দে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও মসজিদের ইমাম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

কামারখন্দ উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

কামারখন্দ উপজেলা প্রতিনিধি:বুধবার (২২ এপ্রিল) বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে গত ১৩ এপ্রিল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

এলাকাবাসী, অভিযুক্ত ইমাম ও ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির পাশাপাশি একই গ্রামে ‘মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন নূরী (৩৭)। ইমরানের ছোট ছোট তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

মাদ্রাসার পাশেই রয়েছে রানা সেখের বাড়ি। রানা তার স্ত্রী ইসমত আরা (৩৮) ও তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তান আছে, যার বিয়ে হয়ে গেছে। মাদ্রাসায় আসা যাওয়ার সুবাদে প্রায় সময়ই রানা সেখের বাড়িতে সময় কাটান ইমরান। ইমাম ইমরান ইসমত আরাকে শাশুড়ি বলে ডাকতেন। এক পর্যায়ে রানা সেখের স্ত্রী ইসমত আরা এবং ইমাম ইমরানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় বছর তিনেক ধরে প্রতিবেশী ও স্থানীয়রা ইমরানকে একাধিকবার রানা সেখের বাড়ি যেতে নিষেধ করলেও বারণ শুনেননি ইমরান।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ইমরান হোসেন নূরীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আখিরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। কিন্তু কোনো পক্ষ আমার কাছে আসেনি। তাই সামাজিকভাবে মীমাংসার চেষ্টাও করিনি।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী জানান, এ ব্যাপারে থানায় কেউ আসেনি। যদি কেউ লিখিত অভিযোগ দেয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park