1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ প্রতিবাদ জানালেন সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ প্রতিবাদ জানালেন সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে| এক বিবৃতিতে শাহীনুর মল্লিক জীবন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে জুয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে| তিনি দাবি করেন, প্রচারিত ছবিতে তাকে দেখানো হলেও সেটি বিকৃত, সম্পাদিত বা কৃত্রিমভাবে ˆতরি করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই|তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে| এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি|”শাহীনুর মল্লিক জীবন সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য| একই সঙ্গে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান| ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক-আখতারুল আলম ফারুককে উক্ত ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন- শাহীনুর মল্লিক জীবন ছাত্রদলের রাজনীতি থেকে সক্রিয়ভাবে আজ ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত কর্মকান্ড পরিচালনা করে আসছেন এবং আসন্ন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন প্রার্থী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করবেন আশাবাদ ব্যক্ত করেন| তার এহেন ভাল কর্মকান্ডে ঈর্ষাš^ীত হয়ে তার প্রতিপক্ষ লোকজন সামাজিক ভাবে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মানহানীকর ও উদ্দেশ্য প্রনোদিত পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন| বিএনপি’র স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মামুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম বাদল দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও শমসের আলী ফুলবাড়ীয়া পৌর বিএনপি’র আহ্বায়ক এবং শুভানুধ্যায়ীরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সত্যতা যাচাই করে তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park