1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলায় কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলায় কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরায় কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা করার দায়ে পুলিশ শান্তা (৩০) নামের এক নারীকে আটক করেছে। আটক শান্তা সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনেখোলা গ্রামের বাসিন্দা মৃত খোদাবাক্স মেম্বরের মেয়ে। নিহতরা হলেন শান্তার মেয়ে আশরাফী (৩ মাস) এবং মাতা হোসনেয়ারা বেগম (৬৫)।

বৃহস্পতিবার (২০ শে ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটের দিক এ ঘটনাটি ঘটে।

 স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শান্তা তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এসময়  শান্তার মা বিষয়টি দেখে ফেলার কারণে শান্তা তার মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই শিললুর রহমান ঘটনাস্থলে গিয়ে শান্তাকে হেফাজতে নেন এবং মরদেহ দুটি উদ্ধার করেছেন বলে জানান।

স্থানীয়রা আরও জানান, শান্তা স্বাভাবিক মস্তিস্কের নারী ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার জনৈক আজহারুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফী নিয়ে নুনগোলা গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসেছিলেন শান্তা। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আজহারুল ইসলাম। এরপর দুপুর আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক সত্যতা স্বীকার করে জানান, ২০/০২/২৫ তাং দুপুর অনুমান ১.৩৫ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন নুনগুলা গ্রামস্থ মৃত খোদাবক্স মেম্বার এর বসত বাড়ির শয়ন কক্ষে তার মেয়ে আসামি ( মানসিক ভারসাম্যহীন) শান্তা (২৫) তার ২ মাস বয়সের মেয়ে শিশু সন্তান আশ্রাফি কে চুলোর মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করে। তখন তার মা হোসনে আরা(৬৫) বাধা দিলে তাকেও হত্যা করে পাশের বাড়িতে গিয়ে আসামি শান্তা বলেন তার মেয়ে ও মা কে মেরে ফেলেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আসামি শান্তা কে হেফাজতে গ্রহণ করা হয়েছে । মৃত দেহ সুরতহাল প্রতিবেদন করে মর্গে প্রেরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মেয়ে ও মাকে হত্যার অভিযোগে শান্তাকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park