1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা মহিলা জামায়াতের লিফলেট বিতরণে যুব দলের বাঁধা, ইউনিয়ন সভানেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা মহিলা জামায়াতের লিফলেট বিতরণে যুব দলের বাঁধা, ইউনিয়ন সভানেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা মহিলা জামায়াতের উদ্যোগে সাতক্ষীরা সদর-২ আসনে জামায়ত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এর লিফলেট বিতরণের সময় যুবদলের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার(২৮ আগষ্ট) বিকাল ৪ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন মহিলা জামায়াতে একটি দল লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিনেরপোতা বিসিক এলাকায় সাতক্ষীরা সদর-২ আসনে জামায়ত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর লিফলেট বিতরণের সময় লাবসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবাহক রফিকুল ইসলাম ছোট জামায়াতের দায়িত্বশীলদের কে বাধা প্রধান করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী জামায়াতের মহিলা দায়িত্বশীলরা।জামায়াতের মহিলা ইউনিয়ন দায়িত্বশীলা বলেন, আমরা কয়েকজন জামায়াতের মহিলা কর্মী সাতক্ষীরা সদর-২ আসনে জামায়ত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর লিফলেট বিতরণ করার জন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে বাঁধা প্রদান করেন লাবসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবাহক রফিকুল ইসলাম ছোট এবং বলেন “এই এলাকায় জামায়াতের কোনো লোক ঢুকবে না”। এসময় মহিলা দায়িত্বশীলরা তাদের বাঁধা পেরিয়ে এলাকায় ঢুকার চেষ্টা করলে রফিকুল ইসলাম ছোট জামায়াতের ইউনিয়ন সভানেত্রী রাকমা বেগমকে ধাক্কা দেয়। এর ঘটনার পরিপেক্ষিতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে সদর থানার এসআই মনিরুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়ে পরিবেশ অনুকূলে নিয়ে আসার চেষ্টা করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মাও মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাও হাবিবুর রহমান সহ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির সাবেক সেক্রেটারি লাবসা ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল আলিম উপস্থিত হয়ে উক্ত ঘটনা মিমাংসা করার চেষ্টা করেন।

এ বিষয়ে অভিযুক্ত লাবসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবাহক রফিকুল ইসলাম ছোট বলেন আমাদের রাস্তায় যাতায়াতের সমস্যা থাকায় তাদেরকে নিষেধ করা হয়েছিল কিন্তু আমি কোন মহিলার গায়ে ধাক্কা দেয়নি।

 

অভিযুক্ত লাবসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবাহক রফিকুল ইসলাম ছোট

গত ২৬ আগষ্ট মঙ্গলবার ঐ এলাকায় জামায়াতের মহিলা কর্মীরা সাংগঠনিক কাজে গেলে বিএনপি নেতা অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং প্রান নাসের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park