1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দলটির উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। যা চলতে থাকে রাত আট পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাও এ.টি.এম. মাসুম।

সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ও সদস্য সচিব জাতীয় নির্বাচন কমিটি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য  মুহাদ্দিস রবিউল বাশার,সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা,সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,ডা. মাহমুদুল হক,সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, জেলা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আত্নশুদ্ধির উপর আলোচনা রাখতে যেয়ে বলেন,
তাজকিয়া হলো আত্মশুদ্ধি, অভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক উন্নতি, চারিত্রিক উৎকর্ষ ইত্যাদি।

বিশেষ করে মানব চরিত্রের নেতিবাচক গুণাবলি, যথা লালসা, অন্যায় বাসনা, পরনিন্দা, মিথ্যা, হিংসা, পরশ্রীকাতরতা, আত্মপ্রচার, আত্ম-অহংকার, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হওয়া।
একজন মোমিনের প্রকৃত সাফল্য এই তাজকিয়ার ওপরই নির্ভর করে।
তিনি মহাগ্রন্থ আল কোরআনের সুরা আশ শামস-এর ৯ নম্বর আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন: ‘প্রকৃত তারাই সফল হলো, যারা আত্মশুদ্ধি অর্জন করল।’ তাজকিয়া মোমিন জীবনে লক্ষ্য অর্জনের অনন্য পাথেয়, যা মানুষকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আত্নশুদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park