1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ হাফিজুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্বাধীনতার চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনুর ইসলাম (তুহিন)।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, বিপ্লব কুমার দে, মো. আব্দুল কাদের, দেবব্রত মণ্ডলসহ জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবীব)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park