1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় নিজ অর্থে দুই শতাধিক আম গাছের চারা বিতরণ করলেন অবসরপ্রাপ্ত চিকিৎসক আঃ রাজ্জাক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাতক্ষীরায় নিজ অর্থে দুই শতাধিক আম গাছের চারা বিতরণ করলেন অবসরপ্রাপ্ত চিকিৎসক আঃ রাজ্জাক

মাসুদ রানা সাতক্ষীরা প্রতিবে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

‎মাসুদ রানা সাতক্ষীরা প্রতিনিধি
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া গ্রামের প্রতিটি পরিবারে হিমসাগর আম গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আঃ রাজ্জাক নিজস্ব অর্থায়নে গ্রামবাসীদের মাঝে দুই শতাধিক আম গাছের এই চারা বিতরণ করেন।
চারা বিতরণকালে ডা. আঃ রাজ্জাক বলেন, সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম আজ দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এখানকার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সাধারণ মানুষকে গাছের উপকারিতা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সামছুর রহমান, মাওলানা আঃ রহমান, ইমদাদুল ইসলাম, কেসমত আলীসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park