1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ১০০শ সাধারণ  ছাত্রের মাঝে শিবিরের  কোরআন বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় ১০০শ সাধারণ  ছাত্রের মাঝে শিবিরের  কোরআন বিতরণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০০শ সাধারণ  শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কোরআন শরিফ প্রদান করা হয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে কোরআন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন’র  সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মেহেদী হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত কোরআন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মোঃ আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,কলকাতা হাইকোর্টে কোরআন বাতিলের মামলার প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হলে পুলিশ গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করে।

সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park