1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে সাতক্ষীরা আল কুরআন একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চল সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল ও  অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান,খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আউয়াল,সদর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ প্রমুখ।

সমগ্র সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park