
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরায় পিকআপ চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভ্যান চালক জেলার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের ফজর আলীর ছেলে সুলতান আলী (৫৫) ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সকালে আশাশুনি থেকে একজন যাত্রী নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন ভ্যান চালক সুলতান। পথিমধ্যে সদরের দহাকুলা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় । ভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে পিকআপের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।