1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ

মুহাম্মদ হাফিজ,  সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ,  সাতক্ষীরা :

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ই জানুয়ারী)  সকালে ইউনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিসিসিপি) বাদল খন্দকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান,উইনরক ইন্টারন্যাশনাল এর অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের  সহকারী পরিচালক মোস্তফা জামান,  সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, আশাশুনী উপজেলা কৃষি অফিসার  এস এম এনামুল ইসলাম, আশাশুনী সিনিয়র মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ আমিরুল ইসলাম, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আশরাফ হোসেন সহ জেলা ও উপজেলা সরকারী অফিসার এবং প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপি এ কর্মশালায় কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ওই সব পরিবারের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park