1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষিকা নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে চাচ্ছেনা শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিক্ষিকা নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে চাচ্ছেনা শিক্ষার্থীরা

মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা:

হেফাজতের আল্টিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্পষ্টভাবে জানিয়েছেন, তারা নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে দেখতে চান না।

সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানের সম্মুখ ভাইরাল নেত্রী ঝুমা মারিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আইডিতে লিখেছেন “ইসলাম বিদ্বেষ,ধর্মদ্রোহীতা কর্মকাণ্ডের কারনে নরসিংদী ছাত্রী ছাত্রী ও সাধারণ জনতার আন্দোলনের মাধ্যমে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।
সে তার লেখা বই “হিস্যা” তে ইসলাম নিয়ে কটুক্তি করার কারনে নরসিংদী জনতার তোপের মুখে শিক্ষা বোর্ড তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে।
আমরা সাতক্ষীরার মানুষ চাই না কোন ইসলামের শত্রুকে সাতক্ষীরা সরকারি কলেজে ঠাই দিতে”।

অপর এক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লিখেছে

”এই না*স্তিক, ধর্ম*বিরোধী অধ্যাপক নাদিরা ইয়াসমিন যেন কোন ভাবেই সাতক্ষীরা সরকারি কলেজে বসতে না পারে!
ইসলামী বিদ্বেষী কর্মকান্ডের কারণে তুমুল আন্দোলনের মুখে তাকে নরসিংদী থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলী করা হয়েছে।

সুতরাং তাকে যদি বাংলা ডিপার্টমেন্টে বসার সুযোগ করে দেওয়া হয় তাহলে সাতক্ষীরা সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা আঙ্গুল বাঁকা করে কিভাবে বের করে দিতে হয় সেটা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে প্রস্তুত”।

এছাড়া সাতক্ষীরার শিক্ষার্থীরা মনে করছে এই বদলির সিদ্ধান্ত জনমতের প্রতিফলন নয়, বরং চাপের কাছে নতি স্বীকার’। ফেসবুকে কেউ কেউ নাদিরা ইয়াসমিনকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাঁর সাতক্ষীরায় যোগদান রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।বাংলা বিভাগের এক শিক্ষার্থী লিখেছেন, এই নাস্তিককে আমি আমার বাংলা ডিপার্টমেন্টে দেখতে চাই না। সাতক্ষীরা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারে একত্রিত হয়ে অধ্যক্ষ বরাবর দরখাস্ত দেবে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park