1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ডের দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ডের দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

 

সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উন্নত মানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।আরও উপস্থিত ছিলেন ইমাম হোসেন,সবুজ হাসান,শাহিন,সুমাইয়া,আখি ও ইরানি প্রমুখ।

এসময় ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাসে ৬০% উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিত হতে, বাস ও বিভিন্ন যানবাহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া পেতে উন্নত মানের পরিচয়পত্র আবশ্যক। উন্নত মানের আইডি কার্ড না থাকার ফলে শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই এমন একটি আইডি কার্ড, যাতে আমাদের ছবি, রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় তথ্য সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং তা লেমিনেটেড বা স্মার্ট কার্ডের মতো মানসম্মত হবে।”

কলেজের অধ্যক্ষ আবুল হাশেম শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে জানান, “আপনাদের এই দাবিটি বিবেচনায় নেয়া হবে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park