1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষক জীবনের দীপ্ত অধ্যায়ে কৃতজ্ঞতার স্বীকৃতি জানালো ত্রিকাল সাহিত্য পত্রিকা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শিক্ষক জীবনের দীপ্ত অধ্যায়ে কৃতজ্ঞতার স্বীকৃতি জানালো ত্রিকাল সাহিত্য পত্রিকা

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা :- ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ের ‘শ্রীনাথ’ হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ত্রিকাল সাহিত্য পত্রিকার উদ্যোগে “শিক্ষা সম্মান ২০২৫”। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত মোট দশজন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাকে এদিন সম্মাননা জানানো হয়।

যাঁরা শুধু পাঠ্যসূচির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি, ছাত্র-ছাত্রীদের জীবন ও সমাজচেতনা গঠনে রেখেছেন অমোচনীয় ছাপ। তাঁদের আজীবনের শিক্ষা-অবদানকে স্বীকৃতি জানাতে এই বিশেষ সম্মান প্রদান করা হয় অজয় ভট্টাচার্য, সুশান্ত কুমার মন্ডল, তনুকা চক্রবর্তী ও বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ গুণীজনদের।

এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী প্রসাদানন্দ মহারাজ। এছাড়াও পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পীযূষ চ্যাটার্জী, দিলীপ পাত্র ও ঝর্ণা শাসমল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অর্ণব দাস।

ত্রিকাল সাহিত্য পত্রিকার এই শিক্ষা সম্মান একদিকে শিক্ষকদের আজীবন অবদানকে স্বীকৃতি জানাচ্ছে, অন্যদিকে নবীন প্রজন্মকে শিক্ষা ও সংস্কৃতির আসল ভিত্তি মনে করিয়ে দিচ্ছে। শিক্ষা ও সংস্কৃতির মূল্যবোধকে আরও সমুন্নত রাখতে এবং নবপ্রজন্মকে প্রেরণা জোগাতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park