1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় সভা

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর-২৫) রাত৮.০০টায় শাহজাদপুর থানা কার্যালয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই মাহাবুব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমি ব্যবস্থা নিব। এছাড়াও শাহজাদপুর পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল কার্যক্রম হিসাবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজীব আহমেদ রাসেল, সিনিয়র সহ সভাপতি আল মাহমুদ,
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর সাংবাদি ফোরামের সাংবাদিক সেলিম তালুকদার, সাংবাদিক সবুজ হোসেন রাজা, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক শাহান আলী, সাংবাদিক মাসুম হোসেন অন্তু, হিরু খন্দকার, আব্দুল্লাহ, সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন, তারেক, তৈয়বআহমেদ,নোমান, সাইফুল ইসলাম, লিমন ইসলাম প্রমুখ।উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর সাংবাদিক ফোরামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park