1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।
“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই। আপোস কর ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোনো চিন্তা নেই।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে (২৮ এপ্রিল-২৫) সোমবার শাহজাদপুর চৌকি আদালতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে।

সকালে র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আইনজীবী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিপি অ্যাডঃ হোসেন শহীদ সোহরাওয়াদী।

যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, সিনিয়র সহকারী জজ সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, এপিপি কে এম রায়হান উদ্দিন, অ্যাডঃ আনোয়ার হোসেন, মতিয়ার রহমান, ফরিদা মুকুট, শাহজালাল প্রমুখ।
সভায় আইন সহায়তার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park