
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সোমবার (২৩/০৬/২০২৫ইং) কাব কার্নিভাল–২০২৫ এর জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে অনুষ্ঠান উদ্বোধন কর হয়।
বর্ণাঢ্য আয়োজন ও শিশু- কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানটি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান। তিনি বক্তব্যে শিশুদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এসএম শাহাদাত হোসেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার ও কাব সদস্যরা।
কাব সদস্য শিক্ষার্থীদের কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলায় মুখর ছিল পুরো অনুষ্ঠান।