1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে" ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে “ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে” ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খঞ্জনদিয়ার অবস্থিত “ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে” র ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে
প্রতিষ্ঠাতা আলহাজ্ব জনাব মোঃ সিরাজুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক চন্দন কুমার রায়, হাবিবুল করিম রিপন, রুমা খাতুন এবং মোঃ জাহিদুল ইসলাম জয়।
অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল।

অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা এবং আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতা মূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park