1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুলের (৪২) বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত ও মারপিট করেন। এতে ফাহিম গুরুতর আহত হয়। পরে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরদিন ১৮ জুলাই ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ছেলের শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তারা ফাহিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার বিচার চাইতে গেলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ফাহিমের বাবাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা করা হয় বলে জানান বাদী।

এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park