1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট প্রতিনিধি:

স্বপ্ন দেখি স্বপ্ন পুরণের প্রত্যাশায় এ প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের উপস্থিতিতে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ই আগস্ট দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইয়াকুব আলী গভর্নিং বডির সভাপতি ও
এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর স্পেশাল ট্রাইব্যুনাল ঢাকা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াকুব আলী বলেন,অভিভাবকদের নিয়মিত সন্তানের ক্লাসের খোঁজ খবর রাখতে হবে।সন্তানের পরীক্ষার ভালো ফলাফলের জন্য হলেও নিয়মিত প্রতিষ্ঠানে যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল পেতে প্রচুর পড়াশোনা করতে হবে।ক্লাসে শিক্ষার্থী উপস্থিত না থাকলে অবশ্যই শিক্ষকদের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবগত করতে।আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের ইউএনও, ডিসি, ডাক্তার ইঞ্জিনিয়ার,প্রফেসর, কবি সাহিত্যিক,সাংবাদিক হবে।
আমি এই প্রত্যাশায় করি।

অভিভাবক সমাবেশের সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পাটোয়ারী বলেন একজন শিক্ষার্থী ২৪ ঘন্টার মধ্যে অল্প সময় পাঠগ্রহনে কলেজে আসে।বেশিরভাগ সময় আপনার সন্তান আপনাদের কাছেই থাকে।
সবচেয়ে বেশি দায়িত্ব অভিভাবকদের আপনারা সচেতন হলে আপনার সন্তান সুশিক্ষিত হবে।তিনি আরও বলেন আমার কলেজের শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় তাহলে সেই শিক্ষার্থীকে আমি প্রতিমাসে তিন হাজার টাকা দিবো যতদিন পড়াশোনা করবে।আগামী এইচএসসি পরীক্ষায় যারা এপ্লাস পাবে তাদের পড়াশোনার খরচের জন্য ১৫শত টাকা দিবো,
তোমরা ভালোভাবে পড়াশোনা করো।

কলেজ হলরুমে অভিভাবক সমাবেশে সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তৌহিদ শামীম,সহকারী অধ্যাপক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকী,সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন,শরীরচর্চা শিক্ষক আদম আলী,শিক্ষার্থী অভিভাবক রেজাউল করিম,রামপ্রসাদ কর্মকার,শিক্ষার্থী মার্জিয়া খাতুনসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park