1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৫০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিক উদযাপন করা হয়েছে।

২৫শে বৈশাখ, ১৪৩৩ (০৮ মে, ২০২৬) শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিক নির্দেশনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, ছাত্রহল ও ছাত্রীহলের প্রভোস্ট ও হাউজ টিউটরসহ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, বাংলা সাহিত্য ও বিশ্বমানবতার এক অনন্য দিশারী রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিক আজ। এই দিনটি কেবল একজন কবির জন্মদিন নয়; এটি আমাদের সংস্কৃতি, মানবতা ও জাগরণের এক মহামিলনের দিন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সংগীতস্রষ্টা, শিক্ষাবিদ, দার্শনিক এবং মানবতাবাদী চিন্তক। তাঁর সৃষ্টিকর্ম কেবল বাংলা ভাষাকেই সমৃদ্ধ করেনি, বিশ্বসাহিত্যের ভান্ডারেও যুক্ত করেছে নতুন মাত্রা।

প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় আরও বলেন, একজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই তাঁর শিক্ষাদর্শনকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো মানুষকে মানুষ করে তোলার প্রক্রিয়া। প্রকৃতি, শিল্প, সাহিত্য ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তিনি যে শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, তা আজও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণা দায়ক। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
এরপর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park