1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনের শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একাটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। 

এছাড়াও বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী, জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।

সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তারা বলেন,বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park