1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুক্তরাজ্যে জাবেদ কোরেশীর সমর্থনে কলকলিয়া ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যুক্তরাজ্যে জাবেদ কোরেশীর সমর্থনে কলকলিয়া ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাবেদ কোরেশী-এর সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত কলকলিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাজ্যের (লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য প্রবাসী কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং যুবসমাজ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কলকলিয়া ইউনিয়নের সার্বিক অবহেলিত চিত্র তুলে ধরে বলেন, “১নং কলকলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জাবেদ কোরেশীর মতো একজন সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত সমাজসেবকের কোনো বিকল্প নেই।” বক্তারা প্রবাস থেকে এবং দেশের মাটিতে জাবেদ কোরেশীর হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

বাংলাদেশ থেকে মোবাইল ফোনে  যুক্ত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “কলকলিয়া ইউনিয়নের উন্নয়নে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়। আপনারা দূর প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার মানুষের জন্য যেভাবে ভাবছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এলাকার মানুষের সেবক হতে চাই। নির্বাচিত হলে প্রবাসীদের রেমিট্যান্সের সঠিক ব্যবহার এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি সততার সাথে কাজ করব।”

সভায় উপস্থিত বক্তারা কলকলিয়া ইউনিয়নে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জাবেদ কোরেশীর বিভিন্ন নির্বাচনী ইশতেহারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park