1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

মোঃ আবুল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ আবুল হোসেন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল) পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর)

বিকেল সাড়ে চারটায় তিনি কারখানার অতিথি ভবনে উপস্থিত হন। এ সময় জে এফসিএল এর কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে কারখানার বাল্ক স্টোর, সারের গুদাম, কন্ট্রোল রুম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্ধ্যা ছয়টায় জেএফসিএল সম্মেলন কক্ষে কারখানার কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা বক্তব্য রাখেন।
এতে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন সভাপতিত্ব করেন।
,
বক্তব্য রাখেন, সারকারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন, জিএম (কমার্শিয়াল) আব্দুল হামিদ, অ্যামোনিয়া ও ইউটিলিটি বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক, জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদারসহ কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিআইসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী, চেয়ারম্যানের এই সফরে কারখানার সার্বিক কার্যক্রম পরিদর্শন, সংশ্লিষ্ট সারকারখানা অগ্রগতি পর্যবেক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি করেন।

উল্লেখ্য,যে দীর্ঘ সাত মাস ১৫ দিন বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে ৫ অক্টোবর বাণিজ্যিকভাবে উৎপাদনে ফিরলেও গত ৮ অক্টোবর ভোরে সার কারখানার বয়লারে লিকেজ হওয়ায় বর্তমানে সার উৎপাদন বন্ধ রয়েছে।

এ যমুনা সার কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। এ কারখানার উৎপাদন কার্যক্রম দেশের কৃষি খাতে সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানায় ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭৮ মেট্রিক টন। উৎপাদিত ইউরিয়া জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২১ জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park