1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মেস ভাড়ার নামে প্রতারণা, নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা টার্গেট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মেস ভাড়ার নামে প্রতারণা, নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা টার্গেট

নাহিদ আব্দুল্লাহ-নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নাহিদ আব্দুল্লাহ-নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি শেষ হওয়ার পর মেস খোঁজাকে কেন্দ্র করে নবীন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে যোগাযোগ করে সিট বুকিংয়ের কথা বলে অগ্রিম টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, প্রতারকরা প্রথমে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নিজেদের নোবিপ্রবির শিক্ষার্থী পরিচয় দিয়ে যোগাযোগ করে। এরপর মেসের ছবি-ভিডিও পাঠিয়ে নির্দিষ্ট রুম বা সিট বুকিংয়ের আশ্বাস দিয়ে অগ্রিম টাকা চায়। টাকা পাঠানোর পরপরই সব যোগাযোগ বন্ধ করে দেয় তারা।
এমন প্রতারণার শিকার হয়েছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া এক শিক্ষার্থী। তিনি জানান, “Sobnom Mustariya” নামের একটি ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই আইডির ব্যবহারকারী নিজেকে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে মেস খুঁজে দেওয়ার আশ্বাস দেন, পরে মেস পরিচালনার দায়িত্বে থাকা একজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এরপর ওই শিক্ষার্থী মো. শরিফুল পরিচয়দানকারী একজনের সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে মেসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে তিনি সিট নিশ্চিত করতে এক হাজার টাকা অগ্রিম চান। ভর্তি-সংক্রান্ত ব্যস্ততা আর আবাসনের তাগিদে টাকা পাঠিয়ে দেন ওই শিক্ষার্থী। কিন্তু টাকা পাঠানোর পরই ফেসবুক আইডি ও মোবাইল নম্বর, দুই মাধ্যম থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখনই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা বলছেন, ভর্তি মৌসুমে নবীন শিক্ষার্থীদের লক্ষ্য করে এমন প্রতারণা উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তারা। মেস ভাড়া বা আবাসন-সংক্রান্ত বিষয়ে বিভাগ, সিনিয়র শিক্ষার্থী বা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.এফ.এম. আরিফুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এ বিষয়ে সুধারাম থানার সঙ্গে যোগাযোগ করব। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের আরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
সুধারাম থানার ইন্সপেক্টর (সাইবার) মো. ইদ্রিস বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।”
প্রশাসন ও পুলিশের আশ্বাসের পরও শিক্ষার্থীদের দাবি, ভর্তি মৌসুমে এ ধরনের প্রতারণা ঠেকাতে সচেতনতামূলক প্রচারণা জোরদার এবং নবীন শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য আবাসন-সংক্রান্ত তথ্য সরবরাহের উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park