
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথমে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ।উক্ত অনুষ্ঠানে মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার শহিদল্লাহার সভাপতিত্বে, মেহেরুন নেছার সঞ্চালনায়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসাইন মাহি বিশ্বাস।বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সদস্য মো: মোফাজ্জল হোসেন বিশ্বাস,সাবেক সদস্য মো: বকুল হোসেন,বর্তমান সদস্য মো: পাঞ্জাব আলী খান,বিশিষ্ট সমাজসেবক মো: ইম্রান হোসেন,আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ খবর প্রতিদিন প্রত্রিকার স্টাফ রিপোর্টার (পাবনা)সাংবাদিক মো: সজিব হোসেন,ইয়ারুল,শাওন,এনামুলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অথিতি বেলায়েত হোসাইন মাহি বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মনে রাখবে তোমরা কিন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছ।তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ,এই বিদ্যাপীঠে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছো তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠান থেকে আজ যারা এসএসসি পরীক্ষার জন্য বিদায় নিচ্ছ তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা।তোমরা যেন এসএসসি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারো এই কামনা করি।তোমরা লেখাপড়া শেষ করে প্রকৃত মানুষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, তোমাদের কাছে এটাই আমার চাওয়া।উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।