
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নের শিরট্রি গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ শহীদুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা, রাজনীতি, মানবাধিকার ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় মানবিক ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম জানান, ইউনিয়নবাসীর ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণায় তিনি ৮ নম্বর আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইউনিয়নের মানুষের সেবা ও কল্যাণে কাজ করতে চান।
চেয়ারম্যান পদে, প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।