1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নির্দেশে প্রথমবারের মতো বাগীশিক-মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে মহেশখালী ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণেই স্বতঃস্ফূর্তভাবে তিন ক্যাটাগরিতে ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণে মাধ্যমে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলা ৩০ টি গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকালে বাগীশিক কক্সবাজার জেলার প্রতিনিধি ও পরিদর্শক সুমন দাশ মহেশখালী উপজেলা গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা -২০২৬ইং এর আহ্বায়ক কমিটির হাতে প্রশ্নপত্র তোলে দেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন বাগীশিক- মহেশখালী শাখার সভাপতি ও ট্রাস্টি পরিমল কান্তি শীল, সাধারণ সম্পাদক লক্ষীচরন দে, সহ-সভাপতি কমলকৃষ্ণ ঘোষ, পরীক্ষা কমিটির আহ্বায়ক তপন দে, সদস্য সচিব শম্ভু দে, রাজেশ খান্না শর্মা, সনাতন পাল, বিশু দে, রনি পাল সহ গীতা শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ। 

এছাড়াও বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি যীশু সেন এর নেতৃত্বে তিন জনের একটি টীম পরীক্ষার হল রুম পরিদর্শন করেন। 

আয়োজন কমিটি ও অতিথিরা বলেন, আমাদের বিশ্বাস এই পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঝে ধর্ম সম্পর্কে জানতে পারবে, জীবনে ধর্মান্ধ না হয়ে হবে ধর্মভীরু। গঠন করবে আলোকিত জীবন, হয়ে উঠবে আদর্শ নাগরিক। আগামীর আলোকিত বাংলাদেশ গড়ায় সকলে রাখবে অপরিসীম ভূমিকা।

উল্লেখ্য বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর আয়োজনে সারাদেশে ৫০ হাজারেরও বেশি সনাতনী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park