
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব এ এস এম সুজা উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি।
৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬ টায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের মাঠে এক প্রাণবন্ত উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি’র মহেশখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জনাব মির্জা তারেক, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রিয়াজুল মোস্তফা, মোঃ শাহাব উদ্দিন সহ উপজেলা ও ছোট মহেশখালী ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এস.এম সুজা উদ্দিন বলেন, “আমি আমি সরকার নয়, আমি ব্যবসায়ী নয়, আমি টিকাদারী নয়, আমি রাজনীতির সেবক, ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি, আমি নিজেকে আপনাদের গোলাম বানাতে চাই”।
এছাড়াও তিনি বলেন, আমি সর্বস্তরের সকলকে নিয়েই আমি সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি যুগ্ম সমন্বয়কারী রিয়াজুল মোস্তফা’র চাহিদা গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়া ব্রীজ সংলগ্ন ইটের রাস্তার সংস্কার কাজ অতিশীঘ্রই করাবেন বলে প্রতিশ্রুতি দেন।
বক্তব্য প্রদান কালে মহেশখালী উপজেলা প্রধান সমন্বয়কারী মির্জা তারেক বলেন, আমি আপনাদের যে নাগরিক সুবিধার যে অনিয়ম তার সুরাহার জন্য সেবক হতে চাই। একটি নতুন দেশ নির্মাণের পরিকল্পনা হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।
যুগ্ম সমন্বয়কারী রিয়াজুল মোস্তফা বলেন, ছোট মহেশখালী ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। যেখানে গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়া ব্রীজ সংলগ্ন ইটের রাস্তার হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মা-বোনেরা, রোগী, গর্ভবতী নারীরা খুবই কষ্ট পাচ্ছে। এই ইউনিয়নের ছাত্র ও যুব সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং করেই যাবো। নিজেকে আপনাদের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।
উঠান বৈঠক শেষে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বা ঘোনা বাজারের সবার সাথে কুশল বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব এ এস এম সুজা উদ্দিন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।