1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত।

 নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

আজ ৯ই মার্চ রোজ রবিবার নান্দাইল এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এনামুল হক বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ। ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর নান্দাইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। আমার সহযোগিতা সবসময় থাকবে। জনাব এনামুল হক বাবুল বলেন আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনটি শিক্ষামূলক কাজ করে । কাজ করলে সমালোচনা থাকবেই । ফাউন্ডেশন এর জন্য সবসময় নান্দাইল প্রেসক্লাবের সহযোগিতা থাকবে । এছাড়াও বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হুদা সবুজ, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন রন্জু, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এ হান্নান আল আজাদ, সদর প্রেসক্লাবের সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।শিক্ষানূরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক হাসনাত মাহমুদ তারিক, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ, কে , এম, রমিজ, ফাউন্ডেশন উপদেষ্টা ও আচারগাও ফাজিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান মিজান, সমাজসেবক শাহরিয়া কাব্য,এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি ও শিক্ষক আসাদুজ্জামান খান মুকুল, সাংবাদিক, সমাজকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন । অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন পরিচালনা পরিষদের সদস্য প্রবাসী হিমেল মাহমুদ সরকার, সমাজকর্মী শাহিন আলম, আশরাফুল ইসলাম, প্রবাসী শফিকুল ইসলাম এরশাদ ,এস , আই , রুহুল আমিন সুমন । অনুষ্ঠান পরিচালনা করেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল জামান রিপন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park