1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা 

ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ তারেক রহমান, শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ তারেক রহমান শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে বকুল হোসেন (৪০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন শাহজাদপুর পৌর শহরের বাঁড়াবিল সরদার পাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ মকবুল হোসেনের ছেলে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের সময় বকুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত বকুল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
উল্লেখ্য, ওসি মোঃ সাইফুল ইসলাম শাহজাদপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park