1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্রহ্মরাজপুর কাঁল ভৈরব মন্দির পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ব্রহ্মরাজপুর কাঁল ভৈরব মন্দির পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সাতক্ষীরার সদরের ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত শ্রী শ্রী কালী ভৈরব মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার (১২ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ভৈরব মন্দির পরিদর্শন করে ।

এসময় জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ও অধ্যাপক সহিদুর রহমান , উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান, উপজেলা টিম সদস্য মাও আশরাফুজ্জামান খোকন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন , ধুলিহর জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম ,ব্রহ্মরাজপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনি ও ধূলিহর সেক্রেটারি রবিউল ইসলাম, যুব জামায়াতের ধুলিহর সভাপতি মাও আব্দুল করিন, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

এসময় তিনি পুরোহিতের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয়। এখানে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন দলের অনুসারীরা বসবাস করে। এ জেলাশহরে সংঘাত খুব কম হয়।

তিনি বলেন, জামায়াত ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা কোনো অন্যায় ও অত্যাচার সহ্য করি না। জামায়াত আমীরের কেন্দ্রীয় নির্দেশনা হলো হিন্দু ভাইদের সব সময় পাশে থাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park