1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জে আহ্বায়ক মেহেদী, সদস্য সচিব মাসুদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জে আহ্বায়ক মেহেদী, সদস্য সচিব মাসুদ

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সইকরা একটি পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।

২০৪ সদস্যের এ কমিটিতে মুনতাছির মেহেদী হাসানকে আহ্বায়ক, মাসুদ রানাকে সদস্য সচিব, সালমান জোয়ারদারকে মুখ্য সংগঠক ও রাজিয়া ভূঁইয়া রাজিতাকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে আশিককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইয়াসির আরাফাত ইশানকে সিনিয়র যুগ্মসচিব, মাসুম আনামকে সিনিয়র মুখ্য সংগঠক ও সাদিয়া আহমেদ সিনহাকে সিনিয়র সহ মুখপাত্র করা হয়েছে।

এ ছাড়া ২৭ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম-সদস্যসচিব, ২২ জনকে যুগ্ন মূখ্য সংগঠক,
৬০ জনকে সংগঠক, ১০ জনকে সহ মুখপাত্র ও ৬৪ জনকে সদস্য করা হয়। এরআগে গত ৮ ফেব্রুয়ারি আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করাপত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। তাতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। কিন্তু
ওই কমিটি ঘোষণা দেওয়ার পর থেকেই পক্ষে-বিপক্ষে নানান কর্মসূচি পালন করে ২৪ এর আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। এরপর ১০ ফেব্রুয়ারি কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরবর্তী ২৮ ফেব্রুয়ারি কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩৭২ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিককেই মুখপাত্র করা হয়েছিল।

পরবর্তী ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়। এরপর চলতি মাসের ৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ও ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park