1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কমপ্লেক্স এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে কাঁচা-পাকা দোকান-পাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ র‍্যাব, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে পাউবো থেকে নোটিশ দেয় এবং মাইকিং করা হয়। পরে ভেকু নিয়ে উচ্ছেদ অভিযান করেন। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ জানান, দীর্ঘ দিন ধরে সুবর্ণসাড়া হইতে পৌরসভা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকানপাট বা অন্যান্য স্থাপনা তৈরি করা হয়। দখলদারদের নোটিশ দিয়ে পাউবোর জায়গা ছেড়ে দেবার নির্দেশনা প্রদান করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, আমাদের উচ্ছেদ অভিযানটা হচ্ছে পৌর এলাকার পাউবোর আঞ্চলিক সড়কের দুই পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের দুই পাশে সংস্কার এবং উন্নয়ন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park