1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচির তামাই গ্রামে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচির তামাই গ্রামে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচির তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পাল এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল এর সভাপতিত্বে ও রতন কুমার পাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদন এর সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি শ্রী অমৃত নারায়ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী শীতল চন্দ্র চাকী, গাড়ামাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি সরকারি কলেজের (অব.) সহকারী অধ্যাপক সুব্রত পাল, দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সহকারী অধ্যাপক দীপ্তিশ কুমার সরকার, জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নিউটন কুমার ঘোষ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকমকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন সাহা, কবি রজনীকান্ত স্মৃতি সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিমল বন্ধু সরকার, তামাই শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উত্তম কুমার বিশ্বাস প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতার আলোকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্য স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park