
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারকালে ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ ট্রাক জব্দ করছে থানা পুলিশ। এ সময় ট্র্যাক চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাট সংলগ্ন থেকে চালসহ ট্রাক জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, রাতে ট্রাকবোঝাই করে চাল যাচ্ছিলো। এ সময় আমাদের সন্দেহ হলে ট্রাক থামায়। পরে দেখি সরকারি ওএমএসের চাল। সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করি।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতে সোহাগপুর কাপড়ের হাটের সামনে পুলিশ ফোর্স পাঠায়। সেখান থেকে ট্রাক ভর্তি সরকারি ১৩৬ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।