1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Oplus_131072

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,
সিরাজগঞ্জ-৫(বেলকুচি এনায়েতপুর ও চৌহালী) আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে, ভোটারদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) বিকেলে পৌরসভার সুবর্ণশারায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম,
তিনি তার বক্তব্যে বলেন,

১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা, গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সুতরাং ক্ষমতায় যাওয়ার পূর্বেই যারা ক্ষমতার এক্সারসাইজ করবে, তাদের মনে রাখতে হবে, দেশবাসী আর কোন নব্য ফ্যাসিস্ট কে, মেনে নেবে না।
চাঁদাবাজি,দখলদাড়ী,ভয়-ভীতি প্রদর্শন, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড করে, কেউ যদি ক্ষমতায় আসতে চায়, জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে, ইনশাআল্লাহ,
তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু ভায়েরা বলেন, আমরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি করি, না, আমরা বেহেস্তের টিকিট বিক্রি করি না, বেহেস্তের মালিক যেই আল্লাহ,আমরা সেই আল্লাহর পথে কাজ করার চেষ্টা করি,
আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাব ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই,
স্বাধীনতার পর থেকে অনেকেই ক্ষমতায় ছিল, তাদের সবাইকে আপনারা দেখেছেন, একটাবার আমাদের দেখুন,কথা দিচ্ছি আমরা ক্ষমতায় গেলে, কোন ব্যবসায়ীকে হয়রানির শিকার হতে হবে না,

পৌরসভার ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্তে ও জামায়াত নেতা কারিমুল ইসলাম এর সঞ্চালনায়, নির্বাচনী মতবিনিময় সভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর, মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম,
পৌর জামায়াতের আমীর, মাওলানা গোলাম সারোয়ার প্রমূখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park