1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা সদরের আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তাপধ্বনি ও উপজেলা পরিষদে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান শ্রদ্ধাঞ্জলি নিবেদর করেন। এরপর পর্যায়ক্রমে স্কুল কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

এদিন সকাল ৯ টায় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চ্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন দল ও সংগঠন কর্মসূচিগুলোতে অংশ নেন। মহান বিজয় দিবস উপলক্ষ আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আদালতপাড়া মাঠ চক্তরে তিনদিনব্যাপি মেলা উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park