
মোঃ সেরাজুল ইসলাম
সিরাজগঞ্জ থেকে বেলকুচি-এনায়েতপুর ও এনায়েতপুর-বেলকুচি থেকে সিরাজগঞ্জ গামী যাত্রীবাহী ৫ সিএনজি চালককে অতিরিক্ত ভাড়া আদায়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ৫ সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস,সিএনজি সহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে গ্রাম্যমান আদালত পরিচালনা করবে।